News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানীর একটি সোনার দোকান থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর

রাজধানীর একটি সোনার দোকান থেকে ৩০ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর

income-tax-department-logoনয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলের জেরে আয়কর দফতরের হানায় নাজেহাল কালো বাজারীরা| বৃহস্পতিবার রাজধানীর একটি সোনার দোকান থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নতুন নোট| আয়কর দফতর জানিয়েছে, টাকার পরিমাণ ত্রিশ লক্ষ টাকা| এরমধ্যে অধিকাংশ নতুন নোট থাকলেও বেশ কিছু পুরনো নোটও উদ্ধার করা হয়েছে| আয়কর দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে নানাভাবে টাকা বদলাচ্ছে কালো বাজারিরা| কখনও হাওয়ালার মাধ্যমে আবার কখনও একাংশ ব্যাংক কর্মীদের প্রত্যক্ষ মদতে| সেইমত নোট বাতিলের ঘোষণার পর থেকে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে| সেই অভিযানেই ধরা পড়ছে একের পর এক কালো বাজারির গুপ্তধন| এদিনও একটি অভিযানে করোলবাগ এলাকার এক সোনার দোকান থেকে কালো টাকা উদ্ধার করা হয়েছে| দোকানের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| আগামীদিনে এই অভিযান চলবে বলেও জানিয়েছেন আয়কর দফতরের ওই আধিকারিক|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top