News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও চরম অবহেলার প্রতিবাদে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের
Image

বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও চরম অবহেলার প্রতিবাদে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের

সোনামুড়া, ১১ জুলাই : বিদ্যালয়ের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও চরম অবহেলার প্রতিবাদে অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ঘটনা সোনামুড়ার একটি বেসরকারি বিদ্যালয়ে। অভিযোগ, বিগত এক বছর ধরে স্কুলটি নানান সমস্যায় জর্জরিত। শিক্ষকের তীব্র অভাব, জলের সরবরাহ নেই, বিদ্যুৎ নেই, এমনকি শ্রেণিকক্ষে কোনো পাখাও নেই। এই অবস্থায় ছোট ছোট ছাত্র ছাত্রীদের কীভাবে পড়াশোনা চলবে,তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।

অভিভাবকরা জানান, বিষয়টি বারবার শহরের নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।তাই বাধ্য হয়েই তারা আজকের এই তালাবদ্ধ বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়া ও শাসক দলের অন্য নেতারা। তাঁরা অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। অভিভাবকেরা স্পষ্ট জানান—এটাই ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ, তবে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। আলোচনা ও প্রতিশ্রুতির পর তালা খুলে দেওয়া হয় বিদ্যালয়ের।

Releated Posts

অটো ও ই-রিক্সা শ্রমিকদের উপর ধরপাকড় বন্ধের দাবি, পরিবহন দপ্তরের বিরুদ্ধে সরব দুই শ্রমিক সংগঠন

আগরতলা, ২২ আগস্ট: আগরতলা শহরে অটো, ই-অটো ও ই-রিক্সা চলাচলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি: রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আগরতলায় ধন্যবাদ র‍্যালি

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ মাসুলে ১০০ শতাংশ ভর্তুকি প্রদানের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

জিবিতে ১৭ দিনের শিশুর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: জিবি হাসপাতালে শিশু চিকিৎসায় আউটসোর্সিং কর্মীর গাফিলতিতে ১৭ দিনের শিশুর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছেন…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

পুজোর আগেই শেষ হবে চলমান সংঘের পুকুরপাড়ের কাজ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ২২ আগস্ট: পুজোর আগে চলমান সংঘের পুকুরপাড়ের সৌন্দর্যায়ন ও উন্নয়নমূলক কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিলেন আগরতলা পুর…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top