News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী মোদীর পরিবেশ-বান্ধব পরিবহণ কর্মপরিকল্পনার আওতায় এই প্রথম ই-ট্রাক উৎসাহদান প্রকল্পের সূচনা
Image

প্রধানমন্ত্রী মোদীর পরিবেশ-বান্ধব পরিবহণ কর্মপরিকল্পনার আওতায় এই প্রথম ই-ট্রাক উৎসাহদান প্রকল্পের সূচনা

নয়াদিল্লি, ১১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরদূরদর্শী নেতৃত্ব এবং কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর উদ্যোগে ভারত সরকারের ভারী শিল্প মন্ত্রক প্রধানমন্ত্রী ই-ড্রাইভ কর্মসূচির আওতায় এই প্রথম বৈদ্যুতিন ট্রাক বা ই-ট্রাক এর ক্ষেত্রে উৎসাহদান প্রকল্প চালু করল।

এর তাৎপর্য ব্যাখ্যা করে কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, দেশে মোট যানবাহনের মাত্র ৩ শতাংশ ডিজেল চালিত ট্রাক। কিন্তু, যানবাহনজাতগ্রিন হাউস গ্যাস নির্গমনের ৪২ শতাংশের জন্যই দায়ী এই ট্রাকগুলি। পরিবেশ-বান্ধব উন্নয়ন মন্ত্রকে সামনে রেখে ২০৪৭ সাল নাগাদ বিকশিত ভারত গড়ে তোলায় এবং ২০৭০ নাগাদ কার্বন নির্গমন নেট জিরো’তে নিয়ে যাওয়ায় এই ই-ড্রাইভ কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ। আজ চালু হওয়া প্রকল্পের আওতায় থাকছে ৩.৫ টন থেকে ১২ টন ওজনের ট্রাক বা এন-২ বর্গের ট্রাক এবং ১২ টন থেকে ৫৫ টনের ট্রাক বা এন-৩ বর্গের ট্রাক। ট্রাক্টরের ক্ষেত্রে শুধু এন-৩ বর্গের যানগুলি এই প্রকল্পের আওতায় থাকবে।

ব্যাটারির ওয়ারেন্টি থাকবে ৫ বছর কিংবা ৫ লক্ষ কিলোমিটার অতিক্রম করার মধ্যে যে সময়টি কম, সেই সময় পর্যন্ত। মোটর ও গাড়িটির ক্ষেত্রে ওয়ারেন্টির মেয়াদ ৫ বছর কিংবা ২.৫ লক্ষ কিলোমিটার অতিক্রম করার মধ্যে যে সময়টি কম সেই সময় পর্যন্ত। প্রতিটি গাড়ির ক্ষেত্রে ৯.৬ লক্ষ টাকা পর্যন্ত উৎসাহদানবাবদ দেওয়া হবে। সরকার দেশে ৫ হাজার ৬০০ ই-ট্রাক চালানোর লক্ষ্য নিয়েছে।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন দিশা এসেছে বলে…

ByByNews Desk Jul 25, 2026

কেন্দ্রের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি

নয়াদিল্লি, ২৫ জুলাই: কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top