News Flash

Image

তিন দফতরের দায়িত্বে মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ জুলাই : নতুন মন্ত্রী কিশোর বর্মণ-কে তিনটি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজ থেকে পঞ্চায়েত, উচ্চ শিক্ষা এবং সাধারণ প্রশাসন(রাজনৈতিক) দফতরের দায়িত্ব সামলাবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা আজ তাঁকে ওই দফতরগুলির দায়িত্ব দিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এই মর্মে আজ এক বিজ্ঞপ্তি জারি করেছেন।

গত ৩ জুলাই মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কিশোর বর্মণ। আজ মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীকে দফতর বন্টন করেছেন। ইতিপূর্বে ওই তিনটি দফতর মুখ্যমন্ত্রীর কাছে ছিল। আজ থেকে কিশোর বর্মণ ওই দফতরগুলির দায়িত্ব সামলাবেন। তাঁকে দেওয়া তিনটি দফতরই খুবই গুরুত্বপূর্ণ।

মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তিনি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী তাঁকে যে দফতরের দায়িত্ব দেবেন তা তিনি খুবই গুরুত্ব দিয়ে পালন করবেন। সম্প্রতি, রথ উৎসবে গিয়েও তিনি একই প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

Releated Posts

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026

বিজেপির রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠকে সাংসদ বিপ্লব

আগরতলা, ২২ আগস্ট : বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে আয়োজিত রাষ্ট্রীয় পদাধিকারীদের বৈঠকে অংশ নিলেন সাংসদ বিপ্লব…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

খুমলুংয়ে বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ১২টি বাইক ও ২টি গাড়ি

আগরতলা, ২২ আগস্ট: ভিলেজ কমিটি নির্বাচনের আগে শাসক জোটের দুই শরিকের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের আবহে ফের উত্তপ্ত হয়ে…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top