News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লামডিং-বদরপুর পাহাড়ি ধসে ১১ জুলাই পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল
Image

লামডিং-বদরপুর পাহাড়ি ধসে ১১ জুলাই পর্যন্ত বিভিন্ন ট্রেন বাতিল

আগরতলা, ৮ জুলাই : অসমের ডিমা হাসাও জেলার লামডিং-বদরপুর পাহাড়ি রেলপথে ফের নতুন ভূমিধসের কারণে রবিবার ৬ জুলাই রাত থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ধসটি ঘটেছে ৫০/২ কিলোমিটার পয়েন্টে দিহাখো ও মুপা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। এই এলাকা দীর্ঘদিন ধরেই ভূমিধসপ্রবণ বলে চিহ্নিত এবং ২৩ জুন থেকে একাধিকবার ধসের কারণে রেল চলাচলে বিঘ্ন ঘটছে।

পাহাড় ধসের ফলে মুপা ও দিহাখো স্টেশনের মধ্যবর্তী ৫১/১-২ কিমি অঞ্চলে ট্র্যাক সম্পূর্ণরূপে মাটিচাপা পড়ে যায়। ফলে রেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত ধস সরানোর কাজ চলছে। যাত্রীসুবিধার জন্য গুয়াহাটি, লামডিং, শিলচর, বদরপুর ও আগরতলা স্টেশনগুলোতে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে (এনএফআর) জানিয়েছে, যাত্রীদের জন্য খাবার ও প্রাথমিক পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। কামাখ্যা, গুয়াহাটি, লামডিং, নিউ হাফলং, শিলচর, বদরপুর ও আগরতলায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, দ্রুত রেলপথ স্বাভাবিক করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

ধসের কারণে গতকালই বাতিল হয়েছে ৭ ও ৮ জুলাই ১৫৬১৫ গুয়াহাটি–শিলচর এক্সপ্রেস এবং ১৫৬১১/১৫৬১২ রংগিয়া–সিলচর–রংগিয়া এক্সপ্রেস, ৮ ও ৯ জুলাই ১৫৬১৬ শিলচর–গুয়াহাটি এক্সপ্রেস, ৭ জুলাই ১৫৬১৭ গুয়াহাটি–দুর্লভছড়া এক্সপ্রেস ও ০৫৬৩৮ শিলচর–নাহারলাগুন এক্সপ্রেস এবং ৮ জুলাই ১৫৬১৮ দুর্লভছড়া–গুয়াহাটি এক্সপ্রেস ও ০৫৬৩৭ নাহারলাগুন–সিলচর এক্সপ্রেস।

আজ একটি বিজ্ঞপ্তিতে আরো বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ১৫৬১৫ গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস, ১৫৬১৭ গুয়াহাটি – দুল্লভচেরা এক্সপ্রেস বাতিল হয়েছে। ৯ জুলাইয়ের ১৫৮৮৮/১৫৮৮৭ গুয়াহাটি বদরপুর-গুয়াহাটি ট্যুরিস্ট এক্সপ্রেস বাতিল হয়েছে।
.
১০ জুলাই এর ০৫৬৩৯ শিলচর – কলকাতা স্পেশাল এবং ট্রেন নং ০৫৬২৮ আগরতলা গুয়াহাটি বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ০৫৬৪০ কলকাতা – শিলচর স্পেশাল এবং ট্রেন নং ০৫৬২৭ গুয়াহাটি -আগরতলা বিশেষ যা ১১ জুলাই চলার কথা ছিল, তাও বাতিল করা হয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top