News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেটি বাঁচাও- বেটি পড়াও” ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে কুমারঘাটের একলব্য ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত
Image

বেটি বাঁচাও- বেটি পড়াও” ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে কুমারঘাটের একলব্য ইংরেজি মিডিয়াম বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ৮ জুলাই: “বেটি বাঁচাও- বেটি পড়াও” ও নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে মঙ্গলবার কুমারঘাটের একলব্য ইংরেজি মিডিয়াম বিদ্যালয় প্রাঙ্গণে একদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের মহতী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক বিদ্যাসাগর দেববর্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মেয়েদের অগ্রগতির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। তারমধ্যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি অন্যতম। মেয়েরা যেন কারো উপরে বোঝা না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এছাড়াও নারী স্বশক্তি করনের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে গোটা দেশে নারীরা এগিয়ে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন বিধায়ক।

Releated Posts

জোলাইবাড়ীতে ঠিকাদারি কাজকে ঘিরে উত্তেজনা, ‘কাটমানি’ বাণিজ্যের অভিযোগ; বিজেপি নেতাদের বিরুদ্ধে সরব ঠিকাদার পরিবার

নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ী, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা এলাকায় সরকারি উন্নয়নমূলক কাজকে কেন্দ্র করে ‘কাটমানি’ তথা  ‘নিকো’…

ByByReshmi Debnath Jul 9, 2026

সাব্রুমে টানা বর্ষণে ফেনী নদীর জলস্তর বৃদ্ধি, সরেজমিনে পরিদর্শনে মহকুমা শাসক

সাব্রুম, ৯ জুলাই: টানা বর্ষণের জেরে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ফেনী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

রাস্তার বেহাল দশা, দুর্ভোগে বাসিন্দারা

শান্তিরবাজার, ৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার ৩৬ নং শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যের টিলা এলাকার প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল…

ByByTaniya Chakraborty Jul 9, 2026

দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক সংকট ঘিরে বিক্ষোভ, পরিদর্শনে গিয়ে অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষা দফতরের আধিকারিক

বিশালগড়, ৯ জুলাই: দক্ষিণ চরিলাম ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দীর্ঘদিনের শিক্ষক সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার চরম উত্তেজনার সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Jul 9, 2026
Scroll to Top