News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপিআইএম বরাবরই শ্রমিক এবং কৃষকবিরোধী সরকার ছিল : বিজেপি
Image

সিপিআইএম বরাবরই শ্রমিক এবং কৃষকবিরোধী সরকার ছিল : বিজেপি

আগরতলা, ৮ জুলাই : সিপিআইএম বরাবরই শ্রমিক এবং কৃষকবিরোধী সরকার ছিল। ত্রিপুরার উন্নয়নের গতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিরাচরিত প্রথায় গোটা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী বিভিন্ন সংগঠন। হাস্যকর ব্যাপার, সিপিআইএমের শাসনকাল থাকাকালীনও বিভিন্ন বিষয়কে নিয়ে রাস্তায় আন্দোলনে দেখা গিয়েছিল। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে করে সিপিআইএমের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত।

এদিন তিনি বলেন, বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর একাধিক উন্নয়মূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। রাজ্যের আটটি জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। যেখানে সিপিআইএম সরকারের আমলে রাজ্যে একটিও এক্সপ্রেস ছিল না সেখানে ২০ টি এক্সপ্রেস আগরতলা বাঁধারঘাট রেলস্টেশন থেকে ছুটচ্ছে। বর্তমানে বিজেপি সরকারের উন্নয়নের কারণে ১৬ টি বিমান আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে উঠানামা করছে। আসলে সিপিআইএমের আমলে রাজ্যের কোনো উন্নয়নমূলক কাজ হয়নি।

তাঁর কথায়, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর জনগনকে সামাজিক ভাতা থেকে শুরু সরকারি সুযোগ সুবিধার জন্য আন্দোলন করতে হয়নি। ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ২৫ বছর রাজ্যে শাসন করার পরও কৃষকদের কাছ থেকে এক টাকার ধান ক্রয় করে নি সিপিআইএম। আজ তাঁরাই কৃষকদের স্বার্থের কথা চিন্তার করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে, বলে কটাক্ষ তাঁর।

তাঁর কথায়, সিপিআইএম বরাবরই শ্রমিক এবং কৃষকবিরোধী ছিল। তাই তাঁরা চিরাচরিত প্রথায় জনগনের ক্ষতি করার জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। কারণ, যারা মেহনতী মানুষ, দিন মজুর তাঁরা জানেন একদিন কাজে না গেলে কি ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই প্রদেশ বিজেপি ১০টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের তীব্র নিন্দা জানিয়েছে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top