News Flash

Image

ধর্মঘট ব্যর্থ করতে ময়দানে বিএমএস

আগরতলা, ৮ জুলাই : আগামীকাল যান চলাচল স্বাভাবিক থাকবে।আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের বিরুদ্ধে এমনটাই বললেন মেলাঘর মোটরস্ট্যান্ডিং বিএমএস-এর সভাপতি বিপ্লব মজুমদার। এদিন ধর্মঘট ব্যর্থ করতে মিছিলে সামিল হয়েছেন বাস সিন্ডিকেট মহকুমা শাখার সম্পাদক স্বপন সাহা সহ বিএমএস-এর অন্যান্যরা।

প্রসঙ্গত, চারটি শ্রম কোড বাতিল করা, পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা, বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ ১৭ দফা দাবির ভিত্তিতে আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ১০ টি ট্রেড ইউনিয়ন। জনবিরোধী এই হরতাল রাজ্য বিএমএস নেতৃত্ব থেকে শুরু করে মহকুমার নেতৃত্বরা মানতে নারাজ।

আজ মেলাঘর মোটরস্ট্যান্ডিং বিএমএস-এর সভাপতি বিপ্লব মজুমদার বলেন, এই ধর্মঘট মানুষের স্বার্থের বিরুদ্ধে। সিপিআইএমের ডাকাই ধর্মঘট এটা মানুষের পক্ষ নয়। তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা এই ধর্মঘটে ডাক দিয়েছে। তাই বিএমএস এর নেতৃত্বরা জানালেন আগামীকাল স্বাভাবিক থাকবে যান পরিষেবা। তাছাড়া আজকে তারা একটি মাইকিং এবং সন্ধ্যা বেলা একটি মিছিল করবেন এই বন্ধের বিরুদ্ধে।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top