News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জলে থৈ থৈ উদয়পুর পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ড এলাকা, বাড়ি ঘরে জল প্রবেশ করায় বেকায়দায় নাগরিকরা
Image

জলে থৈ থৈ উদয়পুর পুর পরিষদের ১১ নম্বর ওয়ার্ড এলাকা, বাড়ি ঘরে জল প্রবেশ করায় বেকায়দায় নাগরিকরা

আগরতলা, ৮ জুলাই : আজ সকাল থেকে অবিরাম বৃষ্টিতে উদয়পুর শহর সহ সারা মহকুমার বিভিন্ন জায়গায় জমে গেছে জল। আশ্চর্য্যের বিষয় এখনো পর্যন্ত প্রশাসনের কর্তাদের দেখা মিলেনি।

উদয়পুর শহরের বিভিন্ন অলিগলি, বিভিন্ন ওয়ার্ডে জম জমে গেছে। এমনকি থানা চৌমুহনী,ছনবন, ব্রহ্মা বাড়ি, টাউন সোনামুড়া সহ খিলপাড়া, রাজার বাগ এলাকায় জল জমে গেছে প্রচুর। কুম্ভনিদ্রায় আছে উদয়পুর পুর পরিষদ। দীর্ঘদিন ধরে পৌর পরিষদ এলাকা বিভিন্ন ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার ফলে সামান্য বৃষ্টিতে জল যাওয়ার ব্যবস্থা নেই। এই ব্যাপারে বহুবার পুর পরিষদের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই না হওয়ার ফলে মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির ফলে জল জমে গেছে হাঁটু সমান কোথাও বা কোমর সমান।

উদয়পুর টাউন সোনামুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের মানুষের বাড়ি ঘরে জল জমে গেছে। ড্রেনের অবস্থা বেহাল জলযাবার ব্যবস্থা নেই। কাউন্সিলার রঞ্জিত দাসের দেখা নেই। এলাকার জনগণ জানিয়েছেন এই কয়েক ঘন্টার বৃষ্টিতে টাউন সোনা মুড়া এলাকায় জল জমে যাবার ফলে মানুষের কষ্টের সীমা নেই। পৌর পরিষদ থেকে জলের পাম্প মেশিন চালিয়ে জল যাবার ব্যবস্থা করা যেত কিন্তু তাও করে নি পুর পরিষদ। এ নিয়ে এলাকার জনগণের মধ্যে দেখা দিয়েছে একরাশ ক্ষোভ।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top