News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিচারাধীন বন্দীর মৃত্যুতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ
Image

বিচারাধীন বন্দীর মৃত্যুতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ

বিশালগড়, ১ জুলাই : বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আটক এক বিচারাধীন বন্দী কৈলাশ রায় (পিতা: স্বর্গীয় বাবু লাল রায়, গ্রাম: খেজুরবাগান, থানা: এন.সি.সি., পশ্চিম ত্রিপুরা) বিচারাধীন অবস্থায় গত ২৯ জুন, ২০২৫ মৃত্যুবরণ করেন। এখানে উল্লেখযোগ্য যে, কৈলাশ রায়কে ২১ জুন, ২০২৫ একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল এবং কাস্টডিতে নেওয়া হয়। যার মামলা নম্বর: ২০২৫ এন.সি.সি. ০৩৪, ধারা: ভারতীয় দণ্ডবিধির (বি.এন.এস.) ১৩২/৩২৪(২)/৩৫১(৩)/৩(৫) অনুযায়ী। মৃত্যুর পর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে প্রাথমিক অনুসন্ধান (ইনকোয়েস্ট) সম্পন্ন হয়েছে এবং এন.এইচ.আর.সি. বিধিমালা অনুযায়ী ২৯.০৬.২০২৫ তারিখে এ.জি.এম.সি. ও জি.বি.পি. হাসপাতালের মর্গে পোস্টমর্টেম সম্পন্ন করা হয়েছে ও একই দিনে মৃতদেহ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নির্দেশে, স্বরাষ্ট্র (কারা) দপ্তর সিপাহীজলা জেলার জেলাশাসক ও কালেক্টরকে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দী কৈলাশ রায়ের মৃত্যুর ঘটনার তদন্ত এবং প্রতিবেদন দাখিলের জন্য ম্যাজিস্ট্রিয়াল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top