News Flash

Image

বিএসএফের গুলিতে গুরুতর আহত পাচারকারী

বক্সনগর, ২৪ জুন : বক্সনগর সীমান্তে বিএসএফ’র গুলিতে গুরুতর আহত হয়েছে এক যুবক। অভিযোগ, পাচারকালে গুলি ছোঁড়া হয়েছিল। বর্তমানে ওই যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনায় বক্সনগর পশ্চিম পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, বক্সনগর এলাকার সীমান্তবর্তী গ্রামগুলি তাঁরকাটা বেড়া সংলগ্ন স্থানগুলি দিয়ে এপার ওপার পাঁচার বাণিজ্যের রমরমা ব্যবসা বাণিজ্য আজও বর্তমান। সীমান্তবর্তী এলাকা ওই পাচার বাণিজ্য করিডোর। গতকাল রাতে বক্সনগর পশ্চিমপাড়া তাঁরকাটা সংলগ্ন ১৮৯ নম্বর গেটের এলাকা দিয়ে পাচারকারী কাপড়ের গাইড পার করার সময় বিএসএফের ছোড়াগুলিতে এক যুবক আহত হয়েছেন। ওই ঘটনায় বক্সনগর সীমান্তে ৪৯ বিএসএফ ব্যাটেলিয়ান কঠোর নিরাপত্তায় কাজ করছে।

গোপন সূত্রে জানা গিয়েছে, পাচারকারী রেজাউল হোসেন কাপড় গাইড পাট্টা দিয়ে পার করার সময় বিএসএফ নজরে পড়ে যায়। তখনই বিএসএফ রক্ষণাত্মক ভঙ্গিতে দৌড়ঝাপ শুরু করে নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি গুলি ছুঁড়ে। নন-ল্যাথেল বন্দুকের গুলি রেজাউল হোসেনের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে তাকে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা করার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরনে জানা যায়, প্রতিনিয়ত রেজাউল হোসেন এপার ওপার বাণিজ্য সঙ্গে যুক্ত থাকেন। তার বাড়ি বক্সনগর ৬ নং ওয়ার্ডে। পিতার নাম আবুল হোসেন। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোটা এলাকা গুলিতে আহত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top