News Flash

Image

৭০ হাজার বার্মিজ সিগারেট উদ্ধার, ধৃত তিন

আগরতলা, ১৬ জুন : নাকা চেকিংয়ের সময় গাড়িতে তল্লাশি চালিয়ে ৭০,০০০ বার্মিজ সিগারেট উদ্ধার করে ধর্মনগর থানার পুলিশ। সাথে তিন যুবককে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিগারেট চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে, বলে জানান পুলিশ অফিসার সুলেমান রিয়াং।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ধর্মনগর থানার অন্তর্গত আনন্দবাজার এসপিও ক্যাম্পের নাকা চেকিং পয়েন্টে টিআর০৫জি০৫৯৭ নম্বরের একটি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ি থেকে ৯ কার্টুনে ৯০ হাজার সিগারেট উদ্ধার করা হয়।

কিন্তু পুলিশ অফিসার সুলেমান রিয়াং জানান সাতটি কার্টুনে মোট ৭০,০০০ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। ধর্মনগর থানার রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ অফিসার সোলেমান রিয়াং ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও সিগারেটসহ তিন যুবককে আটক করেন।

আটককৃতরা হলেন দামছড়া এলাকার সৌরভ সিনহা, পানিসাগরের চামটিলা এলাকার প্রকাশ দেবনাথ ও বিশ্বজিৎ দেবনাথ। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সিগারেটের মোট পরিমাণ সাতটি কার্টুন, যার প্রতিটিতে ১০,০০০ করে সিগারেট রয়েছে। এই ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলায় বার্মিজ সিগারেট চোরাচালানের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ বলে জানা যায়।

এর আগে, মার্চ মাসে রাজনগর এলাকায় একটি গাড়ি দুর্ঘটনার পর ৪০ কার্টুন বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছিল। তবে সে সময় কোনো গ্রেফতার হয়নি। পরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ রয়েছে। ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিগারেট চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

Releated Posts

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য

নয়াদিল্লি, ১৩ মে : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৭.৭৫…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top