News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক চুরাইবাড়িতে: মাদকের বিরুদ্ধে বড় সাফল্য!
Image

৪ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ যুবক আটক চুরাইবাড়িতে: মাদকের বিরুদ্ধে বড় সাফল্য!

চুরাইবাড়ি, ১৫ জুন : মাদকের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের এক বিরাট সাফল্যে, প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে আটক করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করে পুলিশ।
জানা গেছে, আসাম থেকে ত্রিপুরায় প্রবেশের মুখে চুরাইবাড়ি পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি ছোট মালবাহী গাড়ি আটকানো হয়। পুলিশ ওই গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেটে লুকিয়ে রাখা বিপুল সংখ্যক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এই ঘটনার তদন্তে নেমেছেন উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অভিনাশ রাই। তিনি জানিয়েছেন, জব্দকৃত ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা। এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক সঞ্জয় সাহানিকে আটক করা হয়েছে। সঞ্জয়ের বাড়ি চুরাইবাড়িতেই। পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা, সোনামুড়া-বিলোনিয়া বাইপাস অবরোধ

সোনামুড়া, ৪ জুলাই: নীপকোতে শ্রমিক প্রবেশকে কেন্দ্র করে দুই মণ্ডলের শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে শনিবার সকালে সোনামুড়া-বিলোনিয়া বাইপাস…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

ত্রিপুরা সরকারের নিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপের

আগরতলা, ৩ জুলাই: রাজ্যের সরকারি নিয়োগ ব্যবস্থায় গতি আনতে এবং দীর্ঘসূত্রিতা দূর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Jul 4, 2026

আগরতলা-করিমগঞ্জ মেমু ট্রেন পরিষেবার শুভ সূচনা, রেল যোগাযোগে যুক্ত হলো নতুন অধ্যায়

আগরতলা, ৪ জুলাই : ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। আজ রাজধানী আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top