News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রক্তদান শিবির, সরকারি কর্মচারীদের অংশগ্রহণের উপর জোর দিলেন মানিক সরকার
Image

ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের রক্তদান শিবির, সরকারি কর্মচারীদের অংশগ্রহণের উপর জোর দিলেন মানিক সরকার

আগরতলা, ১৫ জুন : ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে আজ অফিস লেইন স্থিত সিট্যু রাজ্য দপ্তরে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা।
অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের রক্তদানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে আনুষ্ঠানিকভাবে রক্তদান করতে না পারলে রাজ্যের রক্তদানের সমস্যা সমাধান হবে না। সরকারের উদ্দেশ্যে তিনি এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের অভিমত ব্যক্ত করেন।
এছাড়াও, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের হাসপাতালগুলির বর্তমান অবস্থা নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তিনি জানান, জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে বর্তমানে জুনিয়র ডাক্তারদের উপর কাজের বোঝা অত্যাধিক। তাঁদের সীমাবদ্ধ অভিজ্ঞতা সত্ত্বেও ১৩-১৪ ঘণ্টা একটানা কাজ করতে হচ্ছে, যার ফলে তাঁরা বিশ্রামহীনভাবে কাজ করছেন। পক্ষান্তরে, অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারদের প্রয়োজনে হাসপাতালে পাওয়া যাচ্ছে না, যা চিকিৎসা পরিষেবা ব্যাহত করছে। সরকার চিকিৎসা পরিষেবার উন্নতি দাবি করলেও, সাধারণ জনগণ এবং রোগীদের পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া অনুসারে এই দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, রাজ্যে বহু বেকার মেডিকেল কোর্সে পড়াশুনা করে ঘরে বসে আছে, তাই হাসপাতালগুলোতে আরও স্বাস্থ্যকর্মী বাড়ানোর প্রয়োজন রয়েছে।
শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়েও সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ছাত্রছাত্রীরা সময়মতো স্কুলে পৌঁছালেও শিক্ষকগণ দেরিতে আসেন, তাছাড়া বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষকের অভাব রয়েছে। এই ধরনের পরিস্থিতি নিয়ে সরকার সঠিক কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।
ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের এই উদ্যোগ একদিকে যেমন সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে, তেমনই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরা হয়েছে।

Releated Posts

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 15, 2026

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, পাম্পে দীর্ঘ লাইন

আগরতলা, ১৫ মে: রাজ্যে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন দামে…

ByByReshmi Debnath May 15, 2026

জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি…

ByByReshmi Debnath May 15, 2026

আগরতলায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে আঞ্চলিক ডাক আদালত

আগরতলা, ১৫ মে, : ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৪ জুন আঞ্চলিক পর্যায়ের ‘ডাক আদালত’ অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top