News Flash

  • Home
  • বাণিজ্য
  • ইসরায়েল-ইরান উত্তেজনা: সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

ইসরায়েল-ইরান উত্তেজনা: সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ১২ জুন: ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র উচ্চ সতর্কতা জারি করেছে, এমনটাই দাবি করছে মার্কিন গণমাধ্যম।

ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, ইসরায়েল হয়তো যুক্তরাষ্ট্রকে না জানিয়েই একতরফাভাবে ইরানে হামলা চালাতে পারে, যদি যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনায় ভেঙে পড়ে।

ট্রাম্পের মন্তব্য, বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা আমাদের কিছু কর্মীকে মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল, বিশেষ করে ইরান থেকে সরিয়ে নিচ্ছি। কারণ পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে… আমরা সতর্কতা দিয়েছি।

তিনি আবারও জোর দিয়ে বলেন,তারা পারমাণবিক অস্ত্র পেতে পারবে না। খুবই সহজ কথা। আমরা তা হতে দেব না। মার্কিন কর্মী ও সামরিক পরিবারের সরানো শুরু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কিছু কূটনৈতিক কর্মীকে ইরাক ত্যাগের অনুমতি দিয়েছে।

পেন্টাগন মধ্যপ্রাচ্যে অবস্থানরত সামরিক পরিবারের সদস্যদের স্বেচ্ছায় প্রস্থান করার অনুমতি দিয়েছে। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকেও অ-জরুরি কর্মীদের প্রস্থানের অনুমোদন দেওয়া হয়েছে। ইরানের হুঁশিয়ারি ও প্রতিক্রিয়া, ইসরায়েলি হামলার সম্ভাবনার প্রেক্ষিতে ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন হামলা হলে যুক্তরাষ্ট্রও তার পরিণতি ভোগ করবে। কারণ, ইসরায়েল হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ও রাজনৈতিক মিত্র।

Releated Posts

চীনকে ছাপিয়ে ভারতে বাড়ছে বৈশ্বিক বিনিয়োগের প্রবাহ: রিপোর্ট

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বৈশ্বিক শেয়ারবাজার মার্চ মাসের পতনের পর এপ্রিল মাসে ঘুরে দাঁড়ালেও, বিদেশি মূলধন আকর্ষণে চীনকে…

ByByNews Desk May 4, 2026

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top