News Flash

Image

৪২ কেজি গাঁজা সহ আটক এক

সোনামুড়া, ৫ জুন : ফের একবার গোপন খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলে বিএসএফ‌ ৪১ নং বাহিনী এবং সোনামুড়া থানার পুলিশ

বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে মজুদ রাখা প্যাকেট করা ২১ টি প্যাকেটে ৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় সোনামুড়া থানাধীন ইউএনসি নগর এর ফকিরাদোলা এলাকার নবীর হোসেনের বাড়ি থেকে। বিএসএফের কাছে একটি খবর আছে যে নবীর হোসেন তার বাড়িতে পাচার করার উদ্দেশ্যে কিছু গাঁজা এবং অন্যান্য নেশাজাতীয় সামগ্রী মজুদ রেখেছে। এই খবরের ভিত্তিতে বিএসএফ গোটা বাড়ি ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। যথারীতি সোনামুড়া থানার পুলিশ এসে গোটা বাড়ি তল্লাশি করে তার রান্নাঘর থেকে ৪২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে এবং এই ঘটনায় আটক করা হয় নবীর হোসেনকে।

এক সাক্ষাৎকার সোনামুড়া থানার ইন্সপেক্টর জগবন্ধু দেবনাথ গোটা অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি জানান অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। গাঁজাগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা, সেই বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top