News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগরের জুরি নদীতে অজ্ঞাত বৃদ্ধের অর্ধমৃত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

ধর্মনগরের জুরি নদীতে অজ্ঞাত বৃদ্ধের অর্ধমৃত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

 ধর্মনগর, ১ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের দক্ষিণ নয়াপাড়া এলাকার শচীন্দ্র সরণীতে সোমবার রাতে ঘটে গেল এক রহস্যজনক ও চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়দের থেকে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মতন পালের বাড়ির পেছনে অবস্থিত জুরি নদীতে এক অজ্ঞাত বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।
ঘটনাটি নজরে আসতেই এলাকাবাসী তড়িঘড়ি খবর দেন ধর্মনগর দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তৎপরতার সঙ্গে অনেক চেষ্টার পর ওই বৃদ্ধকে নদী থেকে উদ্ধার করেন। পরে তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃদ্ধের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কীভাবে তিনি নদীতে পড়লেন, স্বাভাবিকভাবে নাকি কোনো ধাক্কা বা দুর্ঘটনার কারণে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বৃদ্ধের নাম, পরিচয় বা বাড়ির ঠিকানা কিছুই জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে— কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে যেন অবিলম্বে থানায় যোগাযোগ করেন।
ঘটনার পর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন এলাকাবাসী। পাশাপাশি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের তরফে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

সরকারি সুযোগ সুবিধা প্রান্তিক জনগণের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ ধলাই জেলায় জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে…

ByByReshmi Debnath Aug 24, 2026

বিশ্রামগঞ্জ আরডি অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত টিএসআর জওয়ান

বিশ্রামগঞ্জ, ২৪ আগস্ট: বিশ্রামগঞ্জ আরডি অফিস চত্বরে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং কর্তব্যরত টিএসআর জওয়ান আক্রান্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Aug 24, 2026

পুতিনের সঙ্গে বৈঠকে মোদির ‘ব্যক্তিগত বার্তা’ পৌঁছে দিলেন জয়শঙ্কর

মস্কো, ২৪ আগস্ট (আইএএনএস): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার মস্কোয় সাক্ষাৎ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে…

ByBySandeep Biswas Aug 24, 2026

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026
Scroll to Top