News Flash

  • Home
  • দেশ
  • সাহারানপুরে মসজিদ ভাঙা নিয়ে রাজনৈতিক বিতর্ক, কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বললেন—”নিয়ম অনুসরণ করা হয়নি”
Image

সাহারানপুরে মসজিদ ভাঙা নিয়ে রাজনৈতিক বিতর্ক, কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বললেন—”নিয়ম অনুসরণ করা হয়নি”

সাহারানপুর, ৩১ মে : উত্তরপ্রদেশের সাহারানপুর প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার একটি মসজিদকে “অবৈধ নির্মাণ” বলে দাবি করে ভেঙে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনুমোদিত মানচিত্র ছাড়াই মসজিদটি নির্মিত হচ্ছিল, এবং একাধিক নোটিশ দেওয়া সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় তা ভেঙে ফেলা হয়েছে।

সাহারানপুরের এক সরকারি আধিকারিক সুবোধ কুমার বলেন, “এটি একটি অবৈধ নির্মাণ ছিল। অনুমোদন ছাড়াই গঠন করা হচ্ছিল। আমরা মানচিত্র অনুমোদনের জন্য নোটিশ দিয়েছিলাম, কিন্তু তা উপেক্ষা করে নির্মাণ চালিয়ে যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তবে এই ঘটনার পর রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রশাসনের এই পদক্ষেপে কোনও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, “এই মসজিদ কীভাবে অবৈধ? লোকেরা তাদের নিজেদের জমিতে নির্মাণ করছিল। প্রশাসনকেও তারা আগেই জানিয়েছিল। একটি গ্রামের মধ্যে মানচিত্র অনুমোদনের প্রশ্নই বা কোথা থেকে এল?”

ইমরান মাসুদ আরও দাবি করেন, “এমনকি ১৫ দিনের নোটিশও দেওয়া হয়নি। নোটিশের উপর কোনও শুনানি হয়েছে কি? কোনও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সরাসরি গিয়ে মসজিদ ভেঙে দিল। আমরা প্রতিবাদ করতে যাইনি, কারণ প্রতিবাদ করলে আমাদের বুকে গুলি করা হতো। তাই আমরা এখন আইনি পথেই লড়াই করব।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনের তরফে সব অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।

Releated Posts

পঞ্জাবের ১১৭টি বিধানসভা আসনেই লড়বে বিজেপি, সরকার গড়ার দাবি বিএল সন্তোষের

চণ্ডীগড়, ২৪ আগস্ট (আইএএনএস): আগামী বিধানসভা নির্বাচনে পঞ্জাবের ১১৭টি আসনেই বিজেপি প্রার্থী দেবে এবং জয়ী হয়ে রাজ্যে সরকার…

ByByNews Desk Aug 24, 2026

নিরাপত্তায় দ্রুত ফলের লক্ষ্যে বহু দফতরের সমন্বয়ে জোর দিলেন দিল্লির এলজি টি এস সান্ধু

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): রাজধানীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দ্রুত মাটিতে কার্যকর ফল নিশ্চিত করতে দিল্লি পুলিশ, ডিডিএ, দিল্লি…

ByByNews Desk Aug 24, 2026

অযোধ্যায় মাছের ভোজে তপ্ত রাজনীতি, যোগীকে রাইয়ের চ্যালেঞ্জ—‘প্রমাণ দিন’, পাল্টা বিজেপির তোপ

লখনউ, ২৪ আগস্ট (আইএএনএস): অযোধ্যায় মাছের ভোজ নিয়ে বিতর্কের জেরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ…

ByByNews Desk Aug 24, 2026

সেতু থেকে পড়ল কানওয়ার যাত্রীবোঝাই ট্র্যাক্টর-ট্রলি, মধ্যপ্রদেশে আহত ২০

ধার (মধ্যপ্রদেশ), ২৪ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলায় কানওয়ার যাত্রীবোঝাই একটি ট্র্যাক্টর-ট্রলি সেতু থেকে পড়ে গিয়ে প্রায় ২০…

ByByNews Desk Aug 24, 2026
Scroll to Top