News Flash

  • Home
  • দেশ
  • ২০ মে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জকারী মামলাগুলিতে অন্তর্বর্তী স্বস্তি নিয়ে বিবেচনা করবে সর্বোচ্চ আদালত
Image

২০ মে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জকারী মামলাগুলিতে অন্তর্বর্তী স্বস্তি নিয়ে বিবেচনা করবে সর্বোচ্চ আদালত

নয়া দিল্লি, ১৫ মে: সর্বোচ্চ আদালত আজ জানিয়েছে যে, আগামী ২০ মে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জকারী আবেদনের উপর অন্তর্বর্তী স্বস্তি প্রদানের বিষয়ে বিবেচনা করবে।

প্রধান বিচারপতি বি. আর. গাভাই-এর নেতৃত্বাধীন বেঞ্চ জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিব্বল এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা-কে ১৯ মে-র মধ্যে তাঁদের লিখিত নোট আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছে। কপিল সিব্বল আবেদনকারীদের পক্ষে এই সংশোধিত আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অপরদিকে সলিসিটর জেনারেল মেহতা কেন্দ্রীয় সরকারের পক্ষ সমর্থন করছেন।

বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, ২০ মে যেসব আবেদন শুনানির জন্য তোলা হবে, সেগুলির মধ্যে কোনও আবেদন যদি ১৯৯৫ সালের মূল ওয়াকফ আইনের ধারা সংক্রান্ত স্থগিতাদেশ চায়, তবে সেগুলির বিবেচনা আদালত করবে না।

উল্লেখ্য, এই মামলাগুলি পূর্বে প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হচ্ছিল। বিচারপতি খন্না ১৩ মে অবসর গ্রহণ করেন, ফলে মামলাগুলি এখন প্রধান বিচারপতি গাভাই-এর বেঞ্চে স্থানান্তরিত হয়েছে।

এর আগে, ২৫ এপ্রিল কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক একটি প্রাথমিক হলফনামা দাখিল করে সংশোধিত ওয়াকফ আইন, ২০২৫-এর পক্ষে সওয়াল করেছিল। কেন্দ্র বলেছে, সংসদে পাস হওয়া এই আইনটি সাংবিধানিক বৈধতার সম্মান পায় এবং সেই পরিপ্রেক্ষিতে আদালত যেন কোনও ধরনের সামগ্রিক স্থগিতাদেশ না দেয়।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top