News Flash

  • Home
  • বাণিজ্য
  • দিনের শুরুতেই ৪০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
Image

দিনের শুরুতেই ৪০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

মুম্বই, ৭ এপ্রিল (হি.স.): সোমবার সকালে শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে বিপুল ধস নামে সেনসেক্স ও নিফটিতে। প্রায় চার হাজার পয়েন্ট পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। একই দশা নিফটিরও। এক হাজার পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও।

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ‘আফটার শকে’ই বেসামাল হয়ে পড়েছে ভারতীয় শেয়ার বাজার। মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সপ্তাহান্তের ছুটির পর সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়।

এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বাজার বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। শুধু দালাল স্ট্রিট নয়, রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই।

প্রসঙ্গত, মার্কিন শেয়ার সূচক ন্যাসড্যাক এবং ডাও জোন্সেও বড় ধস নেমেছিল আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক নীতি ঘোষণার পর পরই। আইনে ডক্টরেট সহ বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক, জিম ক্রেমার, দ্যস্ট্রিটের প্রতিষ্ঠাতা এবং “ম্যাড মানি” অনুষ্ঠানের হোস্ট সিএনবিসি, বিশ্ব বাজারের বিনিয়োগকারীদের সতর্ক করেছিলেন যে সোমবার শেয়ার বাজার খোলার পরে একটি সম্ভাব্য রক্তপাত ঘটতে পারে। একাধিক সংবাদমাধ্যম এ নিয়ে আগাম হুঁশিয়ারিও দিয়েছিল।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top