News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.৯ মাত্রার ভূমিকম্প পাপুয়া নিউগিনিতে, সুনামি সতর্কতা প্রত্যাহার
Image

৬.৯ মাত্রার ভূমিকম্প পাপুয়া নিউগিনিতে, সুনামি সতর্কতা প্রত্যাহার

পোর্ট মোরসবি, ৫ এপ্রিল (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত পাপুয়া নিউ গিনির একটি দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। এর কয়েক মিনিটের মধ্যে জোরালো আফটারশক অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৫.৩। জোড়া কম্পনের ফলে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়, পরে অবশ্য সুনামি সতর্কতা প্রত্যাহারও করা হয়।

শনিবার ভোর ৬.০৪ মিনিটে প্রথম বার কাঁপে পাপুয়া নিউ গিনির নিউ ব্রিটেন দ্বীপ। ওই দ্বীপের উপকূলের অন্তত ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। এর ফলে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেড়ে যায়। আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, নিউ ব্রিটেন দ্বীপে ৩ থেকে ৯ ফুট পর্যন্ত হতে পারে ঢেউয়ের উচ্চতা। এ ছাড়াও পাপুয়া নিউ গিনির বেশ কিছু দ্বীপে সুনামির ফলে উঁচু ঢেউয়ের সতর্কতা জারি করা হয়।

Releated Posts

ভারতকে বিশ্বনেতা হিসেবে দেখে পোল্যান্ড, স্থিতিশীল অর্থনৈতিক সম্পর্ক গড়তে আগ্রহী: পোলিশ মন্ত্রী

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারতকে বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখে পোল্যান্ড। নয়াদিল্লির সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক…

ByByNews Desk Oct 1, 2026

ভারত ব্রাজিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার: ব্রাজিলের মন্ত্রী

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): বিশ্ববাজারে নিজেদের বাণিজ্যিক পরিসর আরও বৈচিত্র্যময় করার কৌশলের অংশ হিসেবে ভারতসহ এশিয়ার দেশগুলির সঙ্গে…

ByByNews Desk Oct 1, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ৯ জন নিহত, আহত ১১

কাবুল, ১ অক্টোবর (আইএএনএস): আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৯ জন নিহত…

ByByNews Desk Oct 1, 2026

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ আওয়ামী লীগের, বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ক্ষমতাসীন বিএনপি সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলে অভিযোগ করল আওয়ামী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top