News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ সন্তানের বাবার, আহত তিন
Image

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ২ সন্তানের বাবার, আহত তিন

আগরতলা, ৩১ মার্চ : বালি বোঝাই লরি খাদে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালকের। শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালিটিলায় ওই দূর্ঘটনায় আহত হয়েছে তিনজন শ্রমিক। এর মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর চালকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে লরির চালক রাকেশ দেবনাথের মর্মান্তিক মৃত্যু হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন একজন শ্রমিক। বাকি ২ জন শ্রমিক অল্পবিস্তর আঘাত পেয়েছেন। এলাকাবাসীরা সাথে সাথে দমকলবাহীনি এবং পুলিশকে খবর দিয়েছেন। দীর্ঘ কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর চালকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top