News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি সংবিধান অনুযায়ী দেশ চালাচ্ছে না : অখিলেশ যাদব
Image

বিজেপি সংবিধান অনুযায়ী দেশ চালাচ্ছে না : অখিলেশ যাদব

লখনউ, ৩১ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, বিজেপি সংবিধান অনুযায়ী দেশ চালাচ্ছে না। ঈদুল ফিতর উপলক্ষ্যে সোমবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লখনউয়ের ঈদগাহে যান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেছেন, “আজ যখন আমি এখানে আসছিলাম (ঈদ উদযাপনে যোগ দিতে), তখন পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাকে থামিয়ে দিয়েছিল। আধ ঘণ্টা কথা বলার পর, আমাকে এগিয়ে যেতে দেওয়া হয়েছিল। যখন আমি জানতে চাইলাম কেন এটা করা হচ্ছে, তখন কোনও অফিসারের কাছে কোনও উত্তর ছিল না। এর থেকে আমার কী বোঝা উচিত? এমন চাপ তৈরি করা হচ্ছে যাতে আমরা অন্যদের উৎসবে যোগ না দিই? বিজেপি সংবিধান অনুসারে এই দেশ চালাচ্ছে না।”

মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে অখিলেশ যাদব বলেছেন, “আমি সমগ্র রাজ্য, দেশ এবং বিশ্বের সকল মানুষকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই একে অপরকে আলিঙ্গন করে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করি এবং আশা করি আমরা সকলেই একে অপরকে আলিঙ্গন করে একে অপরকে সম্মান করি। এটাই আমাদের দেশের সৌন্দর্য, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বাস করে।”

Releated Posts

প্রতিরক্ষায় ‘আত্মনির্ভরতা’ ভারতের সামরিক সক্ষমতার গুণক হিসেবে কাজ করবে: রাজনাথ সিং

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ভারতের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 23, 2026

সংসদে মহিলা সংরক্ষণ ও পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’-কে সমর্থন করুন রাহুল গান্ধী: স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী মহিলাদের দেশের ‘সবচেয়ে বড় সম্পদ’ বলে মন্তব্য করার একদিন…

ByByNews Desk Aug 23, 2026

মোদির আমলে জম্মু-কাশ্মীরে ফিরেছে স্বাভাবিকতা, শান্তি ও উন্নয়ন: জিতেন্দ্র সিং

শ্রীনগর, ২৩ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর থেকে জম্মু-কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি, শান্তি ও উন্নয়ন ফিরে…

ByByNews Desk Aug 23, 2026

ইন্দো-প্যাসিফিকে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার: অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় দুই মহড়া শেষ করল ভারতীয় বায়ুসেনা

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): অস্ট্রেলিয়ায় ‘এক্সারসাইজ পিচ ব্ল্যাক ২০২৬’ এবং মালয়েশিয়ায় ‘এক্সারসাইজ উদারা শক্তি ২০২৬’-এ সফলভাবে অংশগ্রহণ শেষ…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top