News Flash

Image

ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ মার্চ:
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বিশালগড় রঘুনাথপুরে।
বিশালগড় রঘুনাথপুর এলাকার বিশ্বনাথ দেবের ছেলে অভিজিৎ দেবের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো রবিবার সকালে। প্রত্যেকদিনের মতোই শনিবার রাতে খাওয়া দাওয়া সেরে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে ছিলেন অভিজিৎ দেব।

রবিবার সকালবেলায় পরিবারের লোকজন অভিজিৎ দেবকে দেখতে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। দীর্ঘ কয়েক ঘণ্টা পর বাড়ির পাশে একটি নির্জন স্থানে পেয়ারা গাছে অভিজিৎ দেবের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর দেয়া হয় বিশালগড় থানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ছুটে আসে বিশালগড় মহকুমা হাসপাতালের ডোম। ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্ত করতে দেহটি নিয়ে যাওয়া হল বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে। তবে পরিবারের লোকেদের কাছ থেকে জানা যায় সে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। পরিবারের সদস্যরা একাধিকবার তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসাও করিয়েছিলেন। এটা কি খুন নাকি আত্মহত্যা ময়নার তদন্তের পর বেরিয়ে আসবে মূল রহস্য। তবে স্থানীয়দের অনুমান অভিজিৎ দেব নিজে থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে‌।

Releated Posts

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top