News Flash

  • Home
  • দিনের খবর
  • অক্সফোর্ডে মমতার বক্তৃতার মাঝে বিক্ষোভ, খোঁচা কুণালের
Image

অক্সফোর্ডে মমতার বক্তৃতার মাঝে বিক্ষোভ, খোঁচা কুণালের

কলকাতা ও লন্ডন, ২৮ মার্চ (হি.স.): লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মাঝে আচমকাই বাধা সৃষ্টির চেষ্টা করলেন জনাকয়েক বিক্ষোভকারী৷ ভোট পরবর্তী হিংসা, আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলতে মুখ্যমন্ত্রীকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করেন বিক্ষোভকারীরা৷ যদিও ঠান্ডা মাথাতেই পাল্টা পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী৷ সৌজন্য বজায় রেখেই বিক্ষোভকারীদের জবাব দেন তিনি৷

এর প্রেক্ষিতে বিক্ষোভকারীদের খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সিপিএমের যে দুচারপিস অক্সফোর্ডে বাঁদরামি করল, এরা দেশ, বাংলার সম্মান ভাবে না।

তাদের আমলে কী হয়েছিল, ভুলে গিয়েছে।

সব ঘটনা মনে করাতে হবে সারা বাংলায়।

আজ সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে। বক্তৃতায় বাধা কেন? প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে। তা নয়, বাঁদরামিটা এদের সংস্কৃতি।

এদের পরিকল্পিত অসভ্যতার খবর আগেই পেয়ে কদিন আগে পোস্ট করেছিলাম।

এদের চিহ্নিত করে অনেকে কলকাতা কানেকশন পোস্ট করছেন। ভালো করছেন।

রবীন্দ্রসঙ্গীত এরা বোঝে না। ডিজে শুনতে চাইছে।”

আরও একটি পোস্টে তিনি লেখেন, “লেজ গুটিয়েই যদি পালাবি, তাহলে এলি কেন ছ’পিস বাঁদর?

ফেস বুক আর গণশক্তিতে বিপ্লব করতে?”

Releated Posts

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026
Scroll to Top