News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ:
বর্তমানে রাজ্যে তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। আজ রাজ্য বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাসের এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ঊনকোটি জেলার পেঁচারথল ব্লকের অন্তর্গত মাছমারায় দৈনিক ০.৩০ মেগা গ্যালন ক্ষমতাসম্পন্ন, খোয়াই জেলার কল্যাণপুরে দৈনিক ০.৫৫ মেগা গ্যালন ক্ষমতাসম্পন্ন এবং গোমতী জেলার কাকড়াবন ব্লকের অন্তর্গত জামজুরিতে দৈনিক ০.৬৫ মেগা গ্যালন ক্ষমতাসম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে। মুখ্যমন্ত্রী শ্রী সাহা জানান, এরমধ্যে টিটিএএডিসি এলাকায় ঊনকোটি জেলার পেঁচারথল ব্লকের মাছমারাতে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ চলছে।

Releated Posts

তেলিয়ামুড়ায় দাম্পত্য কলহ ঘিরে চাঞ্চল্য, স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ স্বামী

তেলিয়ামুড়া, ১৯ জুন : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গোলাবাড়ি এলাকায় এক দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি 

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৯ জুন : খোয়াই জেলার পূর্ব গনকি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে নেমেছে মনুবাজার থানা

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার অন্তর্গত সঞ্জয়পল্লী এলাকায় মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল মনুবাজার থানার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হিমালয় অঞ্চলে জলসম্পদ সংরক্ষণে প্রযুক্তি ও জনসম্পৃক্ততার ওপর জোর, আঞ্চলিক কর্মশালায় অংশ নিলেন উত্তর ত্রিপুরার জেলা শাসক

আগরতলা, ১৯ জুন : হিমালয় অঞ্চলের ঝরনাভিত্তিক জলসম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত আঞ্চলিক কর্মশালায় গুরুত্বপূর্ণ প্যানেল…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top