News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে জয়ী হয়ে বিজেপির পঞ্চায়েত গঠন
Image

কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে জয়ী হয়ে বিজেপির পঞ্চায়েত গঠন

আগরতলা, ২৭ মার্চ : কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ভোটে জয়ী হয়ে বিজেপির পঞ্চায়েত গঠন। সিপিএমের হাত থেকে কেড়ে নেওয়া এই কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন অবস্থিত।

জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার জেলা পঞ্চায়েত অফিসারের আদেশ অনুসারে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ দুইজন প্রিসাইডিং অফিসার যথাক্রমে কালাছড়া আরডি ব্লকের এডিশন্যাল বিডিও নারায়ন দেবনাথ ও কদমতলা আর ডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার হেলাল উদ্দিন এবং গ্রাম পঞ্চায়েতের সচিব তাপস সূত্রধরের উপস্থিতিতে কদমতলা ব্লকের কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট সম্পন্ন হয়।

সিপিআই(এম) দল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা বেগম ও উপপ্রধান আব্দুল বাছিতের বিরুদ্ধে সাতটি অনাস্থা ভোট পড়ে। মূলতঃ ওই পঞ্চায়েতে তেরোটি আসন রয়েছে।বিগত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতে সিপিআই(এম) দলের প্রার্থীরা সাতটি আসন এবং বিজেপি দলের প্রার্থীরা ছয়টি আসনে জয় লাভ করেন। এতে স্বাভাবিকভাবেই সিপিআই(এম) দলের প্রার্থীরা পঞ্চায়েত গঠন করে।এদিকে চলতি মাসের দশ তারিখ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের তেরো নম্বর আসনের সিপিআই (এম) দলের পঞ্চায়েত সদস্য আনসার আলী বিজেপি দলে যোগদান করেন এবং ওই দিনই প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে।

এদিকে অনাস্থা ভোটে বিজেপি দলে সাতটি ভোট পড়ায় জেলার পঞ্চায়েত অফিস থেকে আসা প্রিসাইডিং অফিসাররা বিজেপি দলকে জয়ী বলে ঘোষণা করেন। জানা যায়,খুব শীঘ্রই প্রশাসনিকভাবে বিজেপি দলের প্রার্থীদের মধ্য থেকে প্রধান ও উপপ্রধান নির্বাচিত করে বিজেপি দল কালাগাঙ্গের পার পঞ্চায়েত গঠন করা হবে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top