News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যগুলিকে তুর, মসুর ও উড়াদ ডাল কেনার অনুমতি দিয়েছে কেন্দ্র : শিবরাজ চৌহান
Image

রাজ্যগুলিকে তুর, মসুর ও উড়াদ ডাল কেনার অনুমতি দিয়েছে কেন্দ্র : শিবরাজ চৌহান

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): রাজ্যগুলিকে তুর, মসুর ও উড়াদ ডাল কেনার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রক। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেছেন, “তুর ডাল কেনার কাজ চলছে। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানায়, নাফেড এবং এনসিসিএফ-এর মাধ্যমে এমএসপি (ন্যূনতম সহায়ক মূল্য)-তে ক্রয় চলছে। আমি রাজ্যগুলিকে এমএসপি-তে এই ক্রয় পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়নের জন্য আবেদন করছি।”

শিবরাজ সিং চৌহান আরও বলেছেন, “প্রধানমন্ত্রী আশা যোজনার আওতায় ছোলা, সরিষা এবং মসুর সংগ্রহও করা হবে। আমরা বিভিন্ন রাজ্যকে (রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট) সরিষা কেনার অনুমোদন দিয়েছি। কৃষকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য, আমরা নাফেড এবং এনসিসিএফ পোর্টালের ব্যবহার নিশ্চিত করেছি। রাজ্য সরকারগুলিকে এই ক্রয়ে কার্যকর সহযোগিতা নিশ্চিত করা উচিত।”

—————

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top