News Flash

  • Home
  • দিনের খবর
  • অনিল টাইগারের খুনে ক্ষুব্ধ বিজেপি, রাঁচিতে প্রতিবাদের সময় আটক প্রতুল
Image

অনিল টাইগারের খুনে ক্ষুব্ধ বিজেপি, রাঁচিতে প্রতিবাদের সময় আটক প্রতুল

রাঁচি, ২৭ মার্চ (হি.স.): দলীয় নেতা অনিল টাইগারকে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিজেপি। অনিল টাইগারকে খুনের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাঁচিতে বিক্ষোভ দেখান বিজেপি নেতা প্রতুল শাহদেও। সেই প্রতিবাদের সময় প্রতুলকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে। এক পুলিশ আধিকারিক প্রতুলকে গাড়িতে তুলে নিয়ে যায়। ক্ষোভের সুরে প্রতুল বলেছেন, “অপরাধীদের ধরার পরিবর্তে, শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী রাজনৈতিক নেতাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য অনিল টাইগারের খুনের প্রতিবাদে বৃহস্পতিবার ঝাড়খণ্ডের বিভিন্ন সংগঠন ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছে। বিজেপি, এজেএসইউ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঝাড়খণ্ড বনধের বিশেষ প্রভাব দেখা যায়নি। প্রসঙ্গত, বুধবার গুলি করে খুন করা হয় অনিল টাইগারকে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top