News Flash

  • Home
  • দেশ
  • জলসীমা লঙ্ঘনের দায়ে ধৃত ১১ মৎস্যজীবী, মুক্তি পেলেন আগে পাকড়াও ৭ জন
Image

জলসীমা লঙ্ঘনের দায়ে ধৃত ১১ মৎস্যজীবী, মুক্তি পেলেন আগে পাকড়াও ৭ জন

চেন্নাই, ২৭ মার্চ (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে তামিলনাড়ুর বাসিন্দা ১১ জন মৎস্যজীবীকে গ্রেফতার করলো শ্রীলঙ্কা নৌবাহিনী। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১১ জন তামিলনাড়ু মৎস্যজীবীকে গ্রেফতার করে শ্রীলঙ্কা নৌসেনা, গ্রেফতার করার পর তাঁদের কাঙ্গেসান্থুরাই নৌ ক্যাম্পে নিয়ে যাওয়া। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁদের নৌকাও।

অন্যদিকে, বৃহস্পতিবার শ্রীলঙ্কা থেকে চেন্নাইয়ে ফিরেছেন ৭ জন তামিল মৎস্যজীবী। শ্রীলঙ্কার জেল থেকে মুক্তি পাওয়া ৭ মৎস্যজীবী বৃহস্পতিবার চেন্নাই বিমানবন্দরে এসে পৌঁছন। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে মুক্তি পাওয়া ৭ মৎস্যজীবীর মধ্যে ৪ জনকে ২০ ফেব্রুয়ারি এবং বাকি ৩ জনকে ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়।

Releated Posts

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

প্রবল বৃষ্টিতে পাওয়াগড় পাহাড়ে ধস, পাথর চাপা পড়ে দুই তীর্থযাত্রীর মৃত্যু, আহত ৮

পঞ্চমহল, ১৯ জুন (আইএএনএস): গুজরাটের পঞ্চমহল জেলার বিখ্যাত পাওয়াগড় তীর্থস্থানে প্রবল বৃষ্টির মধ্যে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top