News Flash

  • Home
  • দেশ
  • মেয়ে ও বাবাকে খুন করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য আরা স্টেশনে
Image

মেয়ে ও বাবাকে খুন করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য আরা স্টেশনে

আরাহ, ২৬ মার্চ (হি.স.): বিহারের আরা রেল স্টেশনে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ১৬-১৭ বছর বয়সী এক নাবালিকা ও তাঁর বাবাকে গুলি করে খুন করার পর আত্মঘাতী হল এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। এএসপি পরিচয় কুমার বলেছেন, “আরা রেলওয়ে স্টেশনের ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানের ওভারব্রিজে গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ২৩-২৪ বছর বয়সী এক যুবক, ১৬-১৭ বছর বয়সী একটি নাবালিকা ও তাঁর বাবাকে গুলি করে, তারপর সে নিজেও আত্মঘাতী হয়। তদন্ত শুরু হয়েছে।”

আরপিএফ-এর সিনিয়র কমান্ড্যান্ট প্রকাশ পান্ডা বলেন, “তিনজন মারা গিয়েছে। অভিযুক্ত, ২৪ বছর বয়সী অমন কুমার, ভোজপুরের বাসিন্দা, জিয়া কুমারী এবং তাঁর বাবা অনিল সিনহাকে গুলি করে হত্যা করেছে। পরে সে নিজেকে গুলি করে। আমরা তদন্ত করছি। আমরা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করব। যদিও রেলস্টেশনে প্রায় ৪০টি ক্যামেরা আছে, আমরা ফুটওভার ব্রিজে কিছু স্থাপন করব। খুনের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।”

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top