News Flash

  • Home
  • বিদেশ
  • ছায়ানট সভাপতি সনজীদা খাতুন প্রয়াত
Image

ছায়ানট সভাপতি সনজীদা খাতুন প্রয়াত

ঢাকা, ২৫ মার্চ : বিশিষ্ট সংস্কৃতিকর্মী, সংগীতশিল্পী, সংগঠক, গবেষক এবং শিক্ষাবিদ ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন আজ বিকাল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন সনজীদা খাতুন, নিয়মিত ডায়ালাইসিসও করানো হচ্ছিল তাকে। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মাত্র পাঁচ বছর বয়সে রবীন্দ্রসংগীত শেখা শুরু করেন সনজীদা খাতুন। সংগীতশিল্পী হিসেবে তার দীর্ঘ পথচলায় তিনি দেশের সংগীতাঙ্গনে বিশেষ অবদান রেখেছেন এবং সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

Releated Posts

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top