News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অগ্নিদগ্ধা শরীর নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণায় নির্যাতিতা অসহায় গৃহবধু
Image

অগ্নিদগ্ধা শরীর নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণায় নির্যাতিতা অসহায় গৃহবধু

আগরতলা, ২০ মার্চ: আর্থিক অভাব অনটনের কারণে চিকিৎসা করতে পারছে না নাবালিকা গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগ, এক বছর পূর্বে শরীরের আগুন লাগিয়ে দেয় তার স্বামী। তাই অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবিতে অগ্নিদগ্ধা শরীর নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণায় বসেছেন অসহায় গৃহবধু।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কল্যাণপুরের এক যুবকের সাথে পালিয়ে বিয়ে করেছিলেন অর্পিতা আচার্য্য। পরে তাদের কন্যা সন্তান হয়। এরপরই স্বামী নাকি নাবালিকা স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয়। গত এক বছর ধরে মেয়েটি তার সন্তান নিয়ে নিজের বাবার কাছে আছে। তার বাপের বারি আগরতলায়। কিন্তু আর্থিক অভাব অনটনের কারণে চিকিৎসা হচ্ছে না। তাই সরকারি সাহায্যের আশায় মেয়েটি তার সন্তান ও বাবা-মাকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসেন। পরবর্তী সময়ে পূর্ব থানার পুলিশ এসে মেয়েটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পাশাপাশি, অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top