News Flash

  • Home
  • দিনের খবর
  • সুনীতা উইলিয়ামস, ক্রু-৯ মহাকাশে ইতিহাস পুনর্লিখন করেছেন : রাজনাথ সিং
Image

সুনীতা উইলিয়ামস, ক্রু-৯ মহাকাশে ইতিহাস পুনর্লিখন করেছেন : রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার সুনীতা উইলিয়ামস-সহ নাসার ক্রু-৯-কে পৃথিবীতে নিরাপদে ফিরে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী লেখেন, ভারতের কন্যা সুনীতা উইলিয়ামস এবং অন্যান্য মহাকাশচারীদের সমন্বয়ে গঠিত ক্রু মহাকাশে মানুষের ধৈর্য এবং অধ্যবসায়ের ইতিহাস পুনর্লিখন করেছেন। তিনি তাদের নিষ্ঠার প্রশংসা করেছেন এবং এটিকে মহাকাশ অনুসন্ধানের জন্য একটি গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, মহাকাশে প্রায় ৯ মাস কাটানোর পরে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। ভারতীয় সময় বুধবার ভোর ৩.২৭ মিনিটে তাঁদের নিয়ে ফ্লোরিডার উপকূলের সমুদ্রে নিরাপদে অবতরণ করে স্পেসএক্সের ড্রাগন যান। সঙ্গে ছিলেন নিক হেগ ও আলেকজান্দার গরবুনভ।

—————

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top