News Flash

Image

চৌদ্দ দেবতার মন্দির পরিদর্শনে প্রদ্যোত

আগরতলা, ১০ মার্চ: চৌদ্দ দেবতার মন্দির প্রাঙ্গণে প্রাইমারি হেলথ সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু এবিষয়ে সরকারের তরফ থেকে তিপ্রাসাদের কোনো তথ্য দেওয়া হয়নি। আজ মন্দির পরিদর্শনে গিয়ে এমনটাই দাবি করেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর মতে, সীমানায় কোন ধরনের উন্নয়নমূলক কাজ করতে গেলে সরকারকে জানাতে হয়। তা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

এদিন শ্রী দেবর্বমণ বলেন, চৌদ্দ দেবতা বাড়ি মন্দির চত্বরে এক হেলথ সেন্টার খোলার বিষয়কে কেন্দ্র করে কিছু সমস্যা দেখা দিয়েছে। ওই সমস্যা দূরীকরণে জন্য আজ বিধায়ক রতন চক্রবর্তী, সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য অফিসাদের সাথে বৈঠকে মিলিত হয়েছে তিনি। মূলত ওই বৈঠকের মাধ্যমে কিভাবে সমস্যা সমাধান করা যায় এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। আবারো কয়েক সপ্তাহ পরে বিধায়ক এবং সমাজপতিদের সাথে বৈঠকের কথা হয়েছে।

এদিন তিনি বলেন, চৌদ্দ দেবতা মন্দির রাজ্যবাসীর আবেগ এবং ঐতিহ্য। ঐতিহ্যকে ধরে রাখার জন্য একত্রে কাজ করতে হবে। পাশাপাশি, এদিন তিনি বলেন, মন্দিরের সীমানায় কোন ধরনের উন্নয়নমূলক কাজ করতে গেল সরকারকে এবিষয়ে তিপ্রাসাদের জানাতে হবে। তা নাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, আনাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস যাতে বিকৃত না হয় তার জন্য একত্রে আওয়াজ তুলতে হবে।

এদিকে, এবিষয়ে স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী বলেন, চৌদ্দ দেবতা মন্দির চত্বরে একটি প্রাইমারি হেলথ সেন্টার নির্মাণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কিন্তু কিছু ভুল বোঝাবুঝির কারণে সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ, তিপ্রাসাদের ধারণা মন্দিরের সীমায় ওই প্রাইমারি হেলথ সেন্টার খোলা হচ্ছে। এবিষয়েই আজ প্রদ্যোত কিশোর দেববর্মণ এবং অন্যান্যদের সাথে বৈঠক করা হয়েছে।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top