News Flash

  • Home
  • দেশ
  • সংসদের বাজেট অধিবেশন বিআরএস-এর জন্য অর্থহীন : কে কবিতা
Image

সংসদের বাজেট অধিবেশন বিআরএস-এর জন্য অর্থহীন : কে কবিতা

হায়দরাবাদ, ১০ মার্চ (হি.স.): সংসদের বাজেট অধিবেশন বিআরএস-এর জন্য অর্থহীন, কটাক্ষ করে এই মন্তব্য করলেন বিআরএস এমএলসি কে কবিতা। সোমবার সকালে হায়দরাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে কবিতা বলেছেন, “সংসদ অধিবেশনে কিছুই হবে না। ৮ জন বিজেপি সাংসদ এবং ৮ জন কংগ্রেস সাংসদ আছেন, তাঁরা তেলেঙ্গানা নিয়ে কথা বলেন না। বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার আমাদের শূন্য বাজেট দেয়, আমরা কিছুই পাব না, বাজেট অধিবেশন আমাদের জন্য অর্থহীন।”

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির সমালোচনা করে কে কবিতা বলেছেন, “আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি গতকাল জাতীয় গণমাধ্যমে মন্তব্য করেছেন, আমাদের রাজ্য আর্থিকভাবে ভালো করছে না এবং তিনি প্রতি মাসে মূলধন ব্যয়ের জন্য ৫০০ কোটি টাকাও ব্যয় করতে পারছেন না। এটি দুর্ভাগ্যজনক। বাস্তবতা হল, রাজ্য সরকার ১৮,৮০০ কোটি টাকার অসাধারণ রাজস্ব পাচ্ছে এবং তাঁরা মাত্র ৬,০০০ টাকা ব্যয় করছে। তাই একজন মুখ্যমন্ত্রী জাতীয় গণমাধ্যমে প্রকাশ্যে মিথ্যা বলছেন, আমরা বিশ্বাস করি এটি আমাদের রাজ্যের অপমান। আমরা দাবি করছি, মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি তেলঙ্গানার জনগণের কাছে ক্ষমা চাইবেন।”

—————

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top