News Flash

  • Home
  • দেশ
  • নিষিদ্ধ শব্দবাজি-সহ লরি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিশ
Image

নিষিদ্ধ শব্দবাজি-সহ লরি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিশ

কলকাতা, ৭ মার্চ (হি.স.): কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে প্রায় ৩০-৩৫ টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানার পুলিশ এক নম্বর গেট এলাকায় থেকে একটি লরি আটক করে। সেই লরিতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে তারা। পাশাপাশি লরির চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জহিরুল হক।

পুলিশ সূত্রে খবর, কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে লরিটি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে অসমের দিকে যাওয়ার কথা ছিল। লরিটি বারুইপুর থেকে আসছিল। সূত্রের খবর, লরিটিতে নিষিদ্ধ শব্দবাজি আসছিল সেই খবর গোপন সূত্রে পেয়ে এক নম্বর গেট এলাকায় লরির জন্য অপেক্ষা করছিল পুলিশ।

লরিটি আসতেই সেটি আটক করে পুলিশ। তারপর লরিটিতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। লরির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পাড়ে বারুইপুরের চম্পাহাটি থেকে এই বিপুল পরিমাণে শব্দবাজি অসম নিয়ে যাওয়া হচ্ছিল ট্রাকে করে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top