News Flash

  • Home
  • দেশ
  • শুক্রবার থেকে প্রতি রাতে মা উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ
Image

শুক্রবার থেকে প্রতি রাতে মা উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ

কলকাতা, ৭ মার্চ (হি.স.): কলকাতার গুরুত্বপূর্ণ মা উড়ালপুল সংস্কারের কাজের জন্য শুক্রবার থেকে প্রতি রাতেই যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এই সংস্কারের কাজ করবে, যার জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত উড়ালপুলে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

যে সমস্ত গাড়ি মা উড়ালপুল হয়ে ইএম বাইপাসের দিকে যাবে, তাদের জন্য বিকল্প পথও বলে দিয়েছে কলকাতা পুলিশ। পার্ক সার্কাস থেকে সুরাবর্দি অ্যাভিনিউ ধরে, দরগা রোড হয়ে, চার নম্বর ব্রিজ পেরিয়ে পৌঁছনো যাবে ইএম বাইপাস। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তৃপক্ষ। তাই রাতে যাতায়াতের পরিকল্পনা করার সময় এই পরিবর্তন মাথায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Releated Posts

নিট পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় টেলিগ্রাম সাময়িক ‘ব্যান’ বৈধ ও যুক্তিসঙ্গত: দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম-এর পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অন্ধ্রপ্রদেশে পারিবারিক অশান্তির জেরে দুই পরিবারের সাতজনের মৃত্যু, পাঁচজনই নাবালক

অমরাবতী, ১৯ জুন (আইএএনএস) : অন্ধ্রপ্রদেশে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পাঁচজনই…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কেরলের ভবিষ্যৎ নিয়ে কোনও সুস্পষ্ট রূপরেখা নেই, মুখ্যমন্ত্রী সতীশনের বাজেটকে নিশানা পিনারাই বিজয়নের

তিরুবনন্তপুরম, ১৯ জুন (আইএএনএস) : কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশনের প্রথম বাজেটকে তীব্র আক্রমণ শানালেন বিধানসভায় বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বললেন “এভাবেই উজ্জ্বল থাকুন”

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ৫৬তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top