নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): একই ভোটার কার্ড নম্বরে একাধিক ভোটার ও ভুয়ো ভোটার বিতর্কের মাঝে বিজ্ঞপ্তি জারি করলো জাতীয় নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, দু’টি ভিন্ন রাজ্যের ভোটারদের এপিক নম্বর একই হতে পারে। একই এপিক নম্বর মানেই ভুয়ো ভোটার নয়। তবে একই এপিক নম্বরযুক্ত ভোটারদের জন্য জনসংখ্যার বিবরণ, বিধানসভা নির্বাচনী এলাকা এবং ভোটকেন্দ্র-সহ অন্যান্য বিবরণ ভিন্ন। এপিক নম্বর নির্বিশেষে, যে কোনও ভোটার কেবল তাদের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যেখানে তারা নথিভুক্ত রয়েছেন সেই নির্বাচনী কেন্দ্রের নির্ধারিত ভোটকেন্দ্রেই ভোট দিতে পারবেন। অন্য কোথাও নয়। এপিক নম্বর নিয়ে বিতর্ক মেটাতে সকল ভোটারকে আলাদা আলাদা ইউনিক এপিক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

ভুয়ো ভোটার বিতর্ক, বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন
Releated Posts
নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…
অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…
সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮
পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…
কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি
কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…


















