News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
Image

মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

উদয়পুর, ২ মার্চ: ৫০ কোটি টাকা ব্যয়ে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। রবিবার, উদয়পুরের চন্দ্রপুর এলাকায় মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয়ের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, ঋষিরাজ মহারাজ এবং বিশ্ববিদ্যালয়ের স্পনসরিং বডির চেয়ারম্যান হেমন্ত গোয়েল সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এদিন বলেন, এই প্রকল্প শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষভাবে, মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা আরও সহজলভ্য ও সুপ্রসারিত হবে, যা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগের পথ খুলে দেবে।

পূণ্যভূমি ‘মাতাবাড়ি’ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর কলোনিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে যোগদানকারী বিশিষ্ট ব্যক্তিরা বলেন, এটি রাজ্যের শিক্ষার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top