News Flash

  • Home
  • দেশ
  • মানা তুষারধসে এখনও নিখোঁজ ৫ জন, বাড়ছে উৎকণ্ঠা
Image

মানা তুষারধসে এখনও নিখোঁজ ৫ জন, বাড়ছে উৎকণ্ঠা

চামোলি, ২ মার্চ (হি.স.): দীর্ঘ সময় অতিক্রান্ত, এখনও উদ্ধারকাজ চলছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে মানা গ্রামে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তো বটেই, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশও (আইটিবিপি) তুষারধসের নীচে আটকে থাকা শ্রমিকদের খোঁজ চালাচ্ছে। ৫৫ জন শ্রমিকের মধ্যে ইতিমধ্যেই ৫০ জনকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত আরও ৫ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। সময় যত এগোচ্ছে ততই উৎকন্ঠা বাড়ছে।

তুষারধসের ঘটনায় আহত বিআরও কর্মীদের আরও ভালো চিকিৎসার জন্য রবিবার সকালেই জোশীমঠ সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হওয়ায় হেলিকপ্টারে তাঁদের যোশীমঠ নিয়ে যাওয়া হয়। পাশাপাশি নিখোঁজ ৫ বিআরও কর্মীর সন্ধান এখনও চলছে।

Releated Posts

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026

গ্রেটার নয়ডায় ইলেকট্রনিক্স কারখানায় আগুন, উদ্ধার অভিযানে প্রাণ গেল দুই দমকলকর্মীর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি ইলেকট্রনিক্স উৎপাদনকারী কারখানায় আগুন নেভানোর সময় দেওয়াল ও লোহার বিম…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top