News Flash

  • Home
  • দেশ
  • সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হলেই বিচার ব্যবস্থা শক্তিশালী বিবেচিত হবে : রাষ্ট্রপতি
Image

সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হলেই বিচার ব্যবস্থা শক্তিশালী বিবেচিত হবে : রাষ্ট্রপতি

গান্ধীনগর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): যে কোনও বিচার ব্যবস্থা তখনই শক্তিশালী বলে বিবেচিত হবে, যখন তা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক হবে। শুক্রবার এই মন্তব্য করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার গুজরাটের গান্ধীনগরে জাতীয় ফরেনসিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি আস্থা প্রকাশ করেন, জাতীয় ফরেনসিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অবদানে একটি শক্তিশালী ফরেনসিক ব্যবস্থা গড়ে উঠবে, দোষী সাব্যস্ত হওয়ার হার বাড়বে এবং অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে।

রাষ্ট্রপতি এই সমাবর্তন অনুষ্ঠানে বলেছেন, “অপরাধীদের চেয়ে তীক্ষ্ণ, অধিকতর সজাগ ও সতর্ক হলেই আমাদের পুলিশিং, প্রসিকিউশন এবং ফৌজদারি বিচার প্রদান ব্যবস্থার সঙ্গে জড়িতরা অপরাধ নিয়ন্ত্রণে ও ন্যায়বিচারের সুযোগ প্রদানে সফল হতে পারেন।” রাষ্ট্রপতি বলেছেন, ফরেনসিক পরীক্ষা বাধ্যতামূলক করতে এবং প্রমাণ শক্তিশালী করতে অনেক পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলির উদ্দেশ্য হল ন্যায়বিচার প্রক্রিয়ায় বাধা কমানো এবং বৈজ্ঞানিক ও স্পষ্ট প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার প্রদান করা।

Releated Posts

‘বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনীতি নয়’, বললেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার

বেঙ্গালুরু, ৯ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়াকে রাজনৈতিক রং না…

ByByNews Desk Jul 9, 2026

পুনেতে ভবন ধস: ধ্বংসস্তূপ থেকে এক দেহ উদ্ধার, জীবিত উদ্ধার ৯; তল্লাশি অব্যাহত

পুনে, ৯ জুলাই (আইএএনএস): মহারাষ্ট্রের পুনের কাছে পিম্প্রি-চিঞ্চওয়াড়ের মোশি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের একটি তিনতলা ভবন ধসের ঘটনায়…

ByByNews Desk Jul 9, 2026

তৃণমূলের তিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে শর্তসাপেক্ষে লেনদেনের অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শর্তসাপেক্ষে এবং সীমিতভাবে অর্থ ব্যবহারের…

ByByNews Desk Jul 9, 2026

গদগে চরম অমানবিকতা: মানসিক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ

গদগ (কর্ণাটক), ৯ জুলাই : কর্ণাটকের গদগ জেলায় এক মানসিক প্রতিবন্ধী যুবতীকে লাগাতার যৌন নির্যাতন এবং সেই অত্যাচারের…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top