News Flash

  • Home
  • প্রধান খবর
  • চলতি বছরের শেষ নাগাদ যক্ষ্মা নির্মূল করবে ভারত : জে পি নাড্ডা
Image

চলতি বছরের শেষ নাগাদ যক্ষ্মা নির্মূল করবে ভারত : জে পি নাড্ডা

পুরী, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): চলতি বছরের শেষ নাগাদ যক্ষ্মা নির্মূল করবে ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা। তিনি বলেছেন, এই বছরের মধ্যে ভারত থেকে যক্ষ্মা (টিবি) নির্মূল করার সমস্ত প্রচেষ্টা চলছে। তিনি বলেন, যদিও বিশ্ব ২০৩০ সালের মধ্যে যক্ষ্মাকে নির্মূল করার প্রতিশ্রুতি নিয়েছে, তবে এই বিষয়ে যেভাবে কাজ চলছে তা অসাধারণ এবং দেশ এই বছরের মধ্যে যক্ষ্মা নির্মূল করবে বলে আশা করা যেতে পারে।

শুক্রবার সকালে ওড়িশার পুরীতে ভারতের পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে ভাল, প্রতিলিপিযোগ্য অনুশীলন এবং উদ্ভাবনের উপর নবমতম জাতীয় শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে নাড্ডা বলেন, ২০১৭ সালে সরকার একটি নতুন স্বাস্থ্য নীতি গ্রহণ করার পরে প্রচুর সংস্কার এসেছে। যেখানে মাতৃমৃত্যুর হার (এমএমআর) এবং শিশু মৃত্যুর হার দ্বিগুণ কমেছে। নাড্ডা জানিয়েছেন, ভারতের জনসংখ্যার ৯০ শতাংশ ‘আয়ুষ্মান ভারত’ যোজনার সুবিধা পাচ্ছে।

Releated Posts

তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ…

ByBySandeep Biswas Jul 9, 2026

আমদাবাদ বিমানবন্দরে ৫ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, ব্যাংকক ফেরত যাত্রী গ্রেফতার

আমদাবাদ, ৯ জুলাই (আইএএনএস): গুজরাটের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (এসভিপিআইএ) ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jul 9, 2026

অ্যামোনিয়া পাইপলাইনে লিক, ফের বন্ধ রামাগুন্ডম সার কারখানা; ইউরিয়া উৎপাদন থমকে

হায়দরাবাদ, ৯ জুলাই (আইএএনএস): তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলার রামাগুন্ডম ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (আরএফসিএল)-এ অ্যামোনিয়া পাইপলাইনে লিক ধরা পড়ায়…

ByByNews Desk Jul 9, 2026

‘মোদি অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু’, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু” এবং “নিজের ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top