News Flash

  • Home
  • দেশ
  • হাতির পিঠে চেপে কাজিরাঙা ঘুরলেন জয়শঙ্কর, বললেন দারুণ অভিজ্ঞতা
Image

হাতির পিঠে চেপে কাজিরাঙা ঘুরলেন জয়শঙ্কর, বললেন দারুণ অভিজ্ঞতা

কাজিরাঙা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): হাতির পিঠে চেপে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার সকালে কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ৪৫টি দেশের মিশন প্রধান এবং রাষ্ট্রদূতদের সঙ্গে কাজিরাঙা জাতীয় উদ্যানে ঘুরে দেখেন।

পরে জয়শঙ্কর বলেছেন, এটা দারুণ অভিজ্ঞতা ছিল। জয়শঙ্করের কথায়, “আমরা গন্ডার, জল মহিষ এবং হরিণের খুব কাছাকাছি গিয়েছিলাম। জর্জিয়ার রাষ্ট্রদূত বলেছেন, এই মাসে, তাঁরা মহাকুম্ভে গিয়েছিলেন এবং তারপরে এখানেও এসেছেন। এটা তাঁর জন্য খুব ভালো অভিজ্ঞতা ছিল। আমি খুব খুশি যে, এখানে প্রচুর পর্যটক আসছেন। আমরা এখানে অসমের সুবিধার জন্য আছি এবং আমরা অসম ও উত্তর-পূর্বের রাজ্যগুলিকে একটি উচ্চতর প্রোফাইল দিতে চাই, যাতে আরও বেশি আন্তর্জাতিক পর্যটক এবং বিনিয়োগকারীরা এখানে আসেন। এই বছর কাজিরাঙা ইতিমধ্যে ৩ লক্ষ পর্যটকের সীমা অতিক্রম করেছে, যা একটি খুব ভাল প্রবণতা।”

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top