নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর৷৷ পোস্ট অফিসে মদের আসর৷ গ্রেপ্তার পোস্ট মাস্টার সহ ৪জন৷ গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ তাদেরকে আসর থেকে গ্রেপ্তার করে৷ ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়৷ পোস্ট অফিসের কাজ সেরে তারা মদের বোতল নিয়ে পিকনিকে বসেন৷ তাতেই ঘটে বিপত্তি৷ তবে আজ নতুন নয়, প্রায় সময়ই এই কাজ করতেন৷ তবে পুলিশ ধরতে সক্ষম হয়েছে গতকাল৷ পোস্ট মাস্টার দীপক দাস, বাড়ি তেলিয়ামুড়া, সুভাষ দেবনাথ চতুর্থ শ্রণীর কর্মী, বাড়ি কল্যাণপুর বাতেখা৷ প্রমোদ দেববর্মা চতুর্থ শ্রেণীর কর্মী, বাড়ি কল্যাণপুর একরাই ভিলেজে, রাম প্রসাদ দেব, বাড়ি ঘিলাতলী৷ তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়৷ কিন্তু কল্যাণপুর থানা থেকে রাত্রেই ছাড়া পায়৷ পুলিশ এবিষয়ে কতটুকু পদক্ষেপ নিয়েছেন তা এখন দেখার৷ তবে কল্যাণপুরবাসীর মুখে ছি ছি রব৷ এই ধরনের ঘটনা ঘিরে জনমনে রীতিমতো বিস্ময়ের সঞ্চার হয়েছে৷
ডাকঘরে মদের আসর পোস্টমাস্টার সহ ধৃত চার
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















