News Flash

  • Home
  • Uncategorized
  • ডাকঘরে মদের আসর পোস্টমাস্টার সহ ধৃত চার
Image

ডাকঘরে মদের আসর পোস্টমাস্টার সহ ধৃত চার

handcuffনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর৷৷ পোস্ট অফিসে মদের আসর৷ গ্রেপ্তার পোস্ট মাস্টার সহ ৪জন৷ গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ তাদেরকে আসর থেকে গ্রেপ্তার করে৷ ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়৷ পোস্ট অফিসের কাজ সেরে তারা মদের বোতল নিয়ে পিকনিকে বসেন৷ তাতেই ঘটে বিপত্তি৷ তবে আজ নতুন নয়, প্রায় সময়ই এই কাজ করতেন৷ তবে পুলিশ ধরতে সক্ষম হয়েছে গতকাল৷ পোস্ট মাস্টার দীপক দাস, বাড়ি তেলিয়ামুড়া, সুভাষ দেবনাথ চতুর্থ শ্রণীর কর্মী, বাড়ি কল্যাণপুর বাতেখা৷ প্রমোদ দেববর্মা চতুর্থ শ্রেণীর কর্মী, বাড়ি কল্যাণপুর একরাই  ভিলেজে, রাম প্রসাদ দেব, বাড়ি ঘিলাতলী৷ তাদের  সবাইকে গ্রেপ্তার করা হয়৷ কিন্তু কল্যাণপুর থানা থেকে রাত্রেই ছাড়া পায়৷ পুলিশ এবিষয়ে কতটুকু পদক্ষেপ নিয়েছেন  তা এখন দেখার৷ তবে কল্যাণপুরবাসীর মুখে ছি ছি রব৷ এই ধরনের ঘটনা ঘিরে জনমনে রীতিমতো বিস্ময়ের সঞ্চার হয়েছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top