News Flash

  • Home
  • দিনের খবর
  • মহাকুম্ভে যাওয়া হল না! কুলটিতে লরির ধাক্কায় মৃত্যু দুই পুণ্যার্থীর
Image

মহাকুম্ভে যাওয়া হল না! কুলটিতে লরির ধাক্কায় মৃত্যু দুই পুণ্যার্থীর

আসানসোল, ২০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুণ্যার্থীর। বুধবার রাত ১১.৩৫ মিনিট নাগাদ আসানসোলের কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন – শান্তনু মুখোপাধ্যায় (৬৫) এবং শৈলেন বন্দ্যোপাধ্যায় (৬০)। আহত হয়েছেন শান্তনুর পুত্র সৌরভ মুখোপাধ্যায়, স্ত্রী মনসা মুখোপাধ্যায়, পুত্রবধূ অনন্যা মুখোপাধ‍্যায়, শৈলেনের স্ত্রী রুম্পা বন্দ্যোপাধ্যায় এবং শৈলেনের আত্মীয় শিউলি কর্মকার ও গাড়ির চালক সোমনাথ। এর মধ্যে শিউলির অবস্থা সঙ্কটজনক।

বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দু’টি পরিবারের সাত জন বুধবার একটি গাড়িতে চেপে কুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন। পথে কুলটি থানার চৌরঙ্গি মোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি লরি ওই গাড়িকে ধাক্কা মারে। তার পর গাড়িটি বেসামাল হয়ে দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং দুই পরিবারের চার মহিলা-সহ মোট ছ’জন গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top