News Flash

  • Home
  • Uncategorized
  • নিজের কালো টাকা আটকাতে শিশুদের মত কান্নাকাটি করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ
Image

নিজের কালো টাকা আটকাতে শিশুদের মত কান্নাকাটি করছেন মুখ্যমন্ত্রী: দিলীপ ঘোষ

dilip-ghoshকলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : নিজের কালো টাকা আটকাতে রাস্তায় নেমে শিশুদের মত কান্নাকাটি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার এভাবেই আক্রমণের সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| এদিন তিনি দলের রাজ্য দফতরে এক সাংবাদিক সম্মেলনের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মুখ্যমন্ত্রী যাদের ভরসায় দিল্লিতে গিয়েছিলেন, একজন ছাড়া কেউই তাঁর পাশে নেই| তাঁর বক্তব্যে স্পষ্ট হয় না যে তিনি কালো টাকার পক্ষে নাকি বিপক্ষে| তিনি অভিযোগ করে বলেন, মুখ্যমন্ত্রী কখনও বলছেন কেন্দ্রের নোট পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে| আবার এখন আবার বলছেন, নতুন নোটের পাশাপাশি পুরোনো নোট চালানোর দাবি তুলছেন| মুখ্যমন্ত্রীর সঠিক দাবিটা কী, তা বাংলার মানুষের কাছে এখনও অস্পষ্ট| আসলে মুখ্যমন্ত্রী নতুন নোটের পাশাপাশি পুরোনো নোট চালানোর দাবি করে নিজের কাছে থাকা কালো টাকা বাঁচাতে ব্যস্ত হয়ে উঠেছেন বলে দিলীপবাৱু অভিযোগ করেন| তিনি আরও বলেন, নিজেকে সততার প্রতীক বলে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করছেন| পাশাপাশি বাংলার রাজনীতিকে নোংরা করছেন| খেলনা ভেঙে গেলে বাচ্চা শিশুরা যেমনভাবে কান্নাকাটি করে, ঠিক যেভাবেই মুখ্যমন্ত্রী দিল্লির রাজপথে নেমে কান্নাকাটি করা শুরু করেছেন| প্রথমে বিহারের লালু প্রসাদ ও উত্তরপ্রদেশের মুলায়ম সিংকে বলেও পাশে না পেয়ে কেজরিওয়ালকে সঙ্গে নিয়ে রাস্তা নেমেছেন| অথচ এই আন্দোলনে কোন সাড়া ফেলে নি বলেও তিনি অভিযোগ করেন| তিনি বলেন, গত ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে সিপিএমকে কালো টাকার মালিক ও কংগ্রেসকে দুর্নীতির আঁতুরঘর বলে আখ্যা দিয়ে প্রচার করেছেন| অথচ কালো ও জাল টাকা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে নামতে সেই সিপিএম ও কংগ্রেসের হাত ধরার জন্য আবেদন জানিয়েছেন| এভাবে বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন বলে তিনি অভিযোগ করেন|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top