News Flash

  • Home
  • দেশ
  • হজ যাত্রার জন্য ফিটনেস প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি : কিরেন রিজিজু
Image

হজ যাত্রার জন্য ফিটনেস প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হজ যাত্রীদের জন্য ফিটনেস সচেতনতা কর্মসূচিতে অংশ নেন। হজ যাত্রীদের সুস্থতা ও ফিটনেসের ওপর জোর দিয়েছেন তিনি। কিরেন রিজিজু বলেন, হজ যাত্রার জন্য ফিটনেস প্রশিক্ষণ দেওয়া খুবই জরুরি।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “ভারত থেকে প্রচুর সংখ্যক মানুষ হজ যাত্রায় যান। এ জন্য স্বাস্থ্য ভালো থাকা খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি হজ কমিটি খুব ভালো ব্যবস্থা করেছে। হজ যাত্রার জন্য ফিটনেস ট্রেনিং দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাতে সেখানে পৌঁছনোর পর তাঁদের কোনও সমস্যা না হয়। আমি দিল্লি হজ কমিটি এবং পুরো টিমের প্রশংসা করতে চাই। তারা খুব ভালো কাজ করেছে।”দিল্লি রাজ্য হজ কমিটির চেয়ারপার্সন এবং বিজেপি নেত্রী কাউসার জাহান বলেন, “হজ যাত্রায় শারীরিক সুস্থতা একটি প্রধান ভূমিকা পালন করে৷ আমরা হজযাত্রীদের মধ্যে শারীরিক সুস্থতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কর্মসূচির আয়োজন করেছি৷ আমি কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে ধন্যবাদ জানাই, যিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন৷”

Releated Posts

গণনার দায়িত্বে থাকা আধিকারিকদের তথ্য ফাঁসের অভিযোগ, নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ মে (আইএএনএস): ভোটগণনার দায়িত্বে থাকা কিছু আধিকারিক তাঁদের ডিউটির বিবরণ বাইরে প্রকাশ করছেন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk May 3, 2026

বাণিজ্যিক এলপিজি দামের জেরে তামিলনাড়ুতে হোস্টেল-পি.জি ভাড়া বাড়ছে ৫ মে থেকে

চেন্নাই, ৩ মে (আইএএনএস): বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামের ঊর্ধ্বগতির প্রভাবে তামিলনাড়ু জুড়ে হোস্টেল ও পেয়িং গেস্ট (পি.জি) আবাসনের…

ByByNews Desk May 3, 2026

জবলপুর ক্রুজ দুর্ঘটনা: শেষ নিখোঁজের দেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ১৩

ভোপাল/জবলপুর, ৩ মে (আইএএনএস): মধ্যপ্রদেশের জবলপুর জেলার বার্গি ড্যামে নৌকাডুবি-কাণ্ডে শেষ নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হওয়ার পর রবিবার…

ByByNews Desk May 3, 2026

উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ ভারতীয় নাবিক দেশে ফিরেছেন, ভারতীয় পতাকাবাহী জাহাজ নিরাপদ: কেন্দ্র

নয়াদিল্লি, ২ মে (আইএএনএস): উপসাগরীয় অঞ্চল থেকে এখনও পর্যন্ত ২,৯২২ জন ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে…

ByByNews Desk May 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top