News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, শুভেন্দু-সহ ৪ বিধায়ক সাসপেন্ড
Image

বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির, শুভেন্দু-সহ ৪ বিধায়ক সাসপেন্ড

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): সরস্বতী পুজো ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। “সরস্বতী পুজো বন্ধ কেন, জবাব দাও” প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল প্রমুখ। রাজ্য সরকারের সমালোচনায় সরব হন বিজেপি বিধায়করা।

এদিকে, অসদাচরণের জন্য বিধানসভা থেকে বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারাক ও বঙ্কিম চন্দ্র ঘোষকে। অগ্নিমিত্রা পল বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিন্দু বিরোধী। সবাই এটা জানে। পশ্চিমবঙ্গে হিন্দুদের কোণঠাসা করা হচ্ছে। আমরা প্রত্যক্ষ করছি যে, রাজ্যের বিভিন্ন জায়গায় জিহাদিরা সরস্বতী পুজোয় ব্যাঘাত ঘটাচ্ছে। তাঁরা আমাদের পুজো করতে দিচ্ছে না। প্রতি মিনিটের জন্য আমাদের আদালতে যেতে হবে, কিন্তু পুজোর অনুষ্ঠানের জন্য আদালতে যাওয়ার কি কোনও মানে হয়? তাই, আমরা বিধানসভায় মুলতবি প্রস্তাব নিয়ে এসেছি।”

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top